Privacy Policy
আজকের ডিজিটাল যুগে, নিজস্ব গোপনীয়তা আগের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। আমরা সকলেই অনলাইনে যে তথ্য শেয়ার করি তা সম্পর্কে নিরাপদ বোধ করতে চাই এবং আপনার তথ্য কীভাবে সংরক্ষণ করা হয় সে সম্পর্কে প্রশ্ন থাকাই স্বাভাবিক।
এখন, আপনার জিজ্ঞাসা থাকতে পারে, আমরা কী ধরণের তথ্য সংগ্রহ করি? আমরা আপনার নাম, ইমেল, এমনকি আপনার যোগাযোগ নম্বর সহ ইত্যাদি সংগ্রহ করতে পারি। এটি আপনাকে আরও ভালভাবে সেবা প্রদানে আমাদের সহায়তা করে। আপনার ব্যক্তিগত তথ্য অত্যন্ত মূল্যবান এবং সেটি রক্ষা করার জন্যই আমাদের এই প্রাইভেসি নীতিমালা।
আমরা আপনার তথ্য কখনই কারও সাথেই শেয়ার করি না। স্পষ্ট করে বলতে গেলে, রাইজ এর কাস্টমার কেয়ার দল ছাড়া অন্য কোনও প্ল্যাটফর্মে আপনার কোনও ব্যক্তিগত তথ্য ব্যবহার/শেয়ার করা হয় না। এ নিয়ে, যদি আপনার কোনও প্রশ্ন থাকে বা রাইজ এর প্রাইভেসি নীতি সম্পর্কে তথ্যের প্রয়োজন হয়, তাহলে নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করুন।
সম্মতি: এই ওয়েবসাইটটি ব্রাউজ করার সময়, আপনি আমাদের প্রাইভেসি নীতি এবং এর শর্তাবলী মেনে নিচ্ছেন।
আপনাকে সহায়তা করার জন্য আমরা যেসব তথ্য সংগ্রহ করি:
আপনি যখনই আমাদের ওয়েবসাইট পরিদর্শন করেন, আমরা কেবলমাত্র সেই সব তথ্য সনাক্ত এবং রেকর্ড করি যা আপনার প্রয়োজনীয়তা বুঝতে এবং আপনার কেনাকাটার অভিজ্ঞতাকে সর্বোত্তম করতে ও আপনাকে সহযোগিতা করতে আমাদের সাহায্য করে।
আমরা কীভাবে তথ্য সংগ্রহ করি:
আপনি যখনই আমাদের ওয়েবসাইট পরিদর্শন করবেন তখন আমরা আপনাকে কিছু ব্যক্তিগত তথ্য প্রদান করতে বলতে পারি। এই তথ্য শুধুমাত্র আমাদের অফার, নতুন সংগ্রহ, নতুন আউটলেট উদ্বোধন সহ ইত্যাদি সম্পর্কে আপনাকে অবহিত করার জন্য ব্যবহার করা হবে।
ফোন যোগাযোগ:
রাইজ ফোনে যোগাযোগ বা এসএমএস এর মাধ্যমে কোনও পণ্য বিক্রি করে না। অনলাইনে বিক্রির ক্ষেত্রে, পরবর্তী প্রক্রিয়াকরণের জন্য আমাদের অনুমোদিত ব্যক্তি যোগাযোগ করবেন। রাইজ কখনও আপনাকে ক্রেডিট/ডেবিট কার্ড, ব্যক্তিগত তথ্য সহ অন্য কোনও সংবেদনশীল তথ্য জিজ্ঞাসা করবে না।
গ্রাহক সেবার মাধ্যমে তথ্য:
আমাদের গ্রাহক সেবা উন্নত করতে এবং আপনার প্রশ্ন, অভিযোগ বা পরামর্শের উত্তর দিতে, আমাদের গ্রাহক সহায়তা দল আমাদের অনুমোদিত ওয়েবসাইট বা ফেসবুক পেজ থেকে আপনার ফোন নম্বর/ই-মেইল ঠিকানা চাইতে পারে। আমরা আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখব এবং আপনার প্রতিক্রিয়া ব্যবহার করে আপনাদের জন্য আরও স্মার্ট পরিষেবা দেয়ার প্রচেষ্টা করব।
নিবন্ধিত ব্যবহারকারী:
আমরা নিবন্ধিত ক্রেতাদের অর্ডার ট্র্যাক করার জন্য তাদের করয়ের তথ্য এবং ইতিহাস সংরক্ষণ করি।
আমরা আপনার শনাক্তযোগ্য তথ্য ব্যবহার করে পর্যায়ক্রমিক ইমেল পাঠাতে পারি যাতে আপনাকে রাইজ এর নতুন পোশাক, প্রচারণা এবং অন্যান্য কার্যকলাপ সম্পর্কে আপডেট করবে। তবে, যদি আপনি আর রাইজ এর ইমেল না পেতে চান, তাহলে আমাদের প্রতিটি ইমেলের নীচের নির্দেশাবলী অনুসরণ করে আপনি তা সহজেই বন্ধ করতে পারেন।
তথ্য যা আপনার জানা প্রয়োজনীয় :
আপনি যখনই আমাদের আউটলেটে যান এবং কেনাকাটা করেন তখন আমরা আপনার কাছ থেকে কিছু তথ্য সংগ্রহ করি। অনুগ্রহ করে মনে রাখবেন যে নগদ অর্থের মাধ্যমে কেনাকাটা করার সময় আপনাকে নাম ও বিক্রয় পরবর্তী সেবার জন্য মোবাইল নাম্বার ছাড়া কোনও তথ্য প্রদান করতে হবে না। কার্ড পেমেন্টের ক্ষেত্রে আপনাদের সেই সংক্রান্ত তথ্যই কেবল আমাদের প্রয়োজন হরে পারে। রাইজ সর্বদা গ্রাহক-কেন্দ্রিক বিক্রয় সহায়তা প্রদানে বিশ্বাস করে এবং এটি বজায় রাখার জন্য আমরা আপনাকে জরিপ/অভিযোগ বা পরামর্শ আমাদের কাম্য।
ওয়েব অ্যানালিটিক্স:
রাইজ গ্রাহকদের ওয়েবসাইট পরিদর্শনের পাশাপাশি কেনাকাটার তথ্যের উপর নজর রাখে। ওয়েব অ্যানালিটিক্সের মাধ্যমে, আমরা আমাদের ওয়েবসাইট পরিদর্শনকারী গ্রাহকদের ইন্টারনেট প্রোটোকল ঠিকানা সংগ্রহ করি। তথ্য সংগ্রহের জন্য আমরা কুকিজের মতো প্রযুক্তিগত দিকগুলিও ব্যবহার করি। আমরা আপনাদের ক্রয়ের ধরন, পছন্দের পণ্য, অতীতের ক্রয়, ওয়েবসাইটে ব্যয় করা সময়, ব্যবহৃত ব্রাউজার ইত্যাদি তথ্য সংগ্রহ করতে পারি। রাইজ আপনার সেরা কেনাকাটার অভিজ্ঞতা দিতে এবং ভবিষ্যতের আমাদের সেবা উন্নত করতে ও আমাদের ওয়েবসাইটকে আরও ভালভাবে পরিচালনা করতে এই তথ্যের ব্যবহার করতে পারে।
কুকিজ:
কুকিজ হল আপনি যে ওয়েবসাইটটি পরিদর্শন করেন তার দ্বারা আপনার ডিভাইসে সংরক্ষিত তথ্য। কুকিজ আপনার ব্রাউজিং অভিজ্ঞতাকে আরও উন্নত করে, ওয়েবসাইটকে আপনার বিগত ক্রিয়াকলাপ এবং পছন্দগুলি (যেমন লগইন এর তথ্য এবং ডেলিভারি ঠিকানা) মনে রাখার অনুমতি দেয়। আমরা আমাদের সাইটে আপনার অভিজ্ঞতা অপ্টিমাইজ করতে এবং আমাদের পরিষেবা প্রদান করতে কুকিজ ব্যবহার করি। আপনি যদি কুকিজ এর সুবিধা পেতে না চান তবে আপনি সেটি কেবল আপনার ব্রাউজার সেটিংস থেকে এটি বন্ধ করতে পারেন। তবে, কুকিজ ছাড়া আপনি আমাদের ওয়েবসাইটের সমস্ত অফার/বৈশিষ্ট্য উপভোগ করতে পারবেন না।
ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা:
আপনার গোপনীয়তা রক্ষা আমাদের অন্যতম প্রধান উদ্বেগ। আমরা সর্বদা আমদের কোম্পানি অনুমোদিত সেবা প্রদানকারী কর্মচারীদের মাধ্যমে বিভিন্ন যোগাযোগের মাধ্যমে আপনার তথ্য সংগ্রহ করি। আমরা আপনার তথ্য সুরক্ষিত ও নিরাপদ রাখতে এনক্রিপশন এবং কোনও ব্যক্তিগত তথ্য শনাক্ত করার ক্ষমতা হ্রাস করার কৌশল ব্যাবহার করি। তবে বাংলাদেশের আইন অনুসারে যেকোনো অনুসন্ধান ওয়ারেন্ট/আইনগতভাবে বৈধ তদন্তের প্রতিক্রিয়ায় আমাদের আপনার ব্যক্তিগত তথ্য আইন প্রয়োগকারী সংস্থার কাছে শেয়ার করতে হতে পারে।
নীতি পরিবর্তন:
অনিবার্য পরিস্থিতির কারণে এই প্রাইভেসি নীতি পরিবর্তন হতে পারে। নীতিতে পরিবর্তনগুলি সর্বদা এখানে তাৎক্ষণিকভাবে আপডেট করা হবে। আপনার নিজস্ব ব্যাখ্যার জন্য অনুগ্রহ করে পর্যায়ক্রমে এই পেজটি দেখুন। মনে রাখবেন, আপনার গোপনীয়তা গুরুত্বপূর্ণ,এবং আপনার ডেটা কীভাবে ব্যবহার এবং সুরক্ষিত হচ্ছে তা জানার অধিকার আপনার আছে।
এই হল সংক্ষেপে আমাদের প্রাইভেসি নীতিমালা। যদি আপনার আরো কোন প্রশ্ন থাকে, তাহলে নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা সকলেই সবসময় আপনার পাশে আছি!
New Arrivals
Clothing
Home & Kitchen
Fitness & Health
Cosmetics & Accessories
Electronics & Gadgets